ব্রেকিং

x

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় কারখানা শ্রমিক নিহত

শনিবার, ০৭ এপ্রিল ২০১৮ | ৫:২৫ অপরাহ্ণ | 1170 বার

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় কারখানা শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে বাসের ধাক্কায় মো: সুমন (৩০) নামে এক কারখানা শ্রমিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের সোলায়মান ভূঁইয়ার ছেলে। সে নয়নপুর এলাকার ডিবিএল কারখানার শ্রমিক ছিলেন।



মাওনা হাইওয়ে থানার পরিদর্শক মো: দেলায়ার হোসেন ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে সুমন নয়নপুর বাজার এলাকায় দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com