গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় প্রাইভেট কার চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(১০এপ্রিল) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে । স্থানীয়রা প্রাইভেট কার ও তার চালক রানা মিয়াকে আটক করেছে।
নিহত মোটরসাইকেল আরোহী আমির হোসেন মুক্তার (৫৭) কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে ধনুয়া এলাকার আরএকে সিরামিক্স কারখানায় সাবল অপারেটর পদে চাকুরি করত।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, নিহত আমির হোসেন বাড়ি থেকে মটরসাইকেলে করে ধনুয়া এলাকায় আর একে সিরামিক্স কারখানার নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। জৈনা বাজার এলাকায় সড়ক বিভাজকের কাটা দিয়ে রাস্তার পশ্চিম দিকে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহ গামী দ্রুত গতির একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৯-৩৩৪০) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকার ও তাঁর চালককে আটক করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com