লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির দুই প্রকৌশলীকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন।
আটককৃতরা হলেনঃ প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধায় সদর উপজেলার বড়বাড়ী এলাকা হতে তাদের আটক করা হয়।
দুদক সূত্র জানায়, সদর উপজেলার এম এস ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনের জন্য এক রক্ষ চল্লিশ হাজার টাকা নেওয়ার সময় ওই প্রকৌশলীকে আটক করে দুদক।
পরে টাকা সহ দুই প্রকৌশলীকে লালমনিরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Development by: webnewsdesign.com