ব্রেকিং

x

কুমিল্লা চান্দিনায় শতাধিক ইয়াবা সহ যুবককে আটক করে পুলিশ

মঙ্গলবার, ২২ মে ২০১৮ | ৪:৪৭ অপরাহ্ণ | 1413 বার

কুমিল্লা  চান্দিনায় শতাধিক ইয়াবা সহ যুবককে আটক করে পুলিশ

চান্দিনা ঢাকা-চট্রগ্রাম মহা সড়ক সংলগ্ন পালকি সিনেমা হলের সামন থেকে শতাধিক ইয়াবা ট্যাবলেট সহ মো.মাসুম (২০) কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

গত সোমবার (২১ মে) রাত সাড়ে ১০ টায়
চা‌ন্দিনা থানার এস. অাই. অা‌তিকুল ইসলাম ও এ.এস.অাই মো.ওয়া‌হিদ লিপন  সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে ১ শত ৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর পুলিশ।



আটক মাসুম পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বেতুয়া গ্রামের মো.হোসেন এর ছেলে।

চান্দিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান তালুকদার জানান, “আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ও মঙ্গলবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে”।

 

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com