ব্রেকিং

x

কুমিল্লায় ইউপি নির্বাচনে ‘সহিংসতার জন্য’ অস্ত্র-বোমা মজুদ, গ্রেফতার ৭

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ | ১০:৩৬ অপরাহ্ণ | 168 বার

কুমিল্লায় ইউপি নির্বাচনে ‘সহিংসতার জন্য’ অস্ত্র-বোমা মজুদ, গ্রেফতার ৭
ছবি: সংগৃহীত

কুমিল্লায় দেশীয় অস্ত্র ও বোমাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র্যা ব। রোববারের ইউপি নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে এসব সন্ত্রাসী একত্রিত হয়েছিল বলে দাবি পুলিশের।

শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল জেলার কোতোয়ালি থানাধীন পাঁচথুবী ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোলাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।



এ সময় ২৯টি ককটেল, ৭টি রামদা, ১টি চাইনিজ কুড়াল এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো— মো. হৃদয় (২২), মো. রিপন (২৮), মো. রবিউল ইসলাম (২৭), মো. জুয়েল (২৫), মো. রুবেল (২৬), রাব্বি (২৪) ও মাহমুদ উল্লাহ (২৩)।

কুমিল্লার র্যা ব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইউপি নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে এসব ককটেল, দেশীয় অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামাদি মজুদ করে একত্রিত হয়েছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com