স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বির্তকিত বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইলের আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানি মামলায় জামিন আবারো নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (৫ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ এ আদেশ দেন। এর আগে গত ২ আগস্ট খালেদা জিয়ার পক্ষে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদ এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন জানালে শুনানি শেষে আদেশের দিন গতকাল (৫ আগস্ট) ধার্য করেন আদালত।
Development by: webnewsdesign.com