ব্রেকিং

x

পুনরায় যুক্তরাষ্ট্রে গুলিতে বিদ্যালয় রক্তে রঞ্জিত

শনিবার, ২৬ মে ২০১৮ | ৪:১০ অপরাহ্ণ | 1220 বার

পুনরায় নির্বিচারে গুলিবর্ষনে যুক্তরাষ্ট্রে রক্তাক্ত হলো বিদ্যালয়। টেক্সাস অঙ্গরাজ্যে গত ১৮ই মে স্থানীয় সময় সকালের ওই ঘটনায় শেষ খবর পাওনা পর্যন্ত জানা যায় অন্তত গুলিতে আট জন নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এবারও ওই বিদ্যালয়েরই এক শিক্ষাথী গুলি চালিয়েছে। হতাহতের মধ্যে ওই বিদ্যালয়েরই শিক্ষার্থী তন্মধ্যে একজন পুলিশ ও আহত হয়েছেন। বন্দুক নিয়ে হামলা চালানো ছাত্র পুলিশ আটক করেছে। ইতিপূর্বে ১৪ই ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্ক ল্যান্ডে অবস্থিত মার্জারি ষ্টোন ম্যান ডগলাস হাইস্কুলে সাবেক এক ছাত্রের গুলিতে ২৭ জন নিহত হন পুলিশ হামলা কারীকে আটক করেছিল। গতকালের ঘটনাটি ঘটেছে টেক্সাসের হিউষ্টনের ৫০ কিঃ মিঃ দক্ষিন পুর্বে সান্তা ফে শহরের শান্তা ফে হাইস্কুলে। নিকিক নামে একজন প্রতক্ষ্যদর্শী স্থানীয় এক টিভি চ্যানেলকে জানান, শর্ট গান হাতে এক যুবক বিদ্যালয়ে ঢুকেই গুলি বর্ষন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন টেক্সাসের গুলির এ ঘটনায় তিনি খুবই মর্মাহত ও নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন শিক্ষার্থীদের রক্ষায় বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুমকি হয়ে উঠতে পারে এমন ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র না পৌছায় সে ব্যাপারে তার প্রশাসন সব ব্যবস্থা করবে।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com