২০১৬ সালের ২রা জুলাই প্রধান মন্ত্রীর ভিত্তি প্রস্তর স্থাপনকৃত বহুল আকাঙ্কিত মেট্টোরেলের দৃশ্যমান প্রথম স্প্যানটির নির্মান কাজ উদ্বোধনের দেড় বছর পর রাজধানী বাসীর সুখবর নিয়ে এলো। আগামী ১৪ই এপ্রিল ১লা বৈশাখের দিন মেট্টোরেলের প্রথম স্প্যানটি উদ্বোধন করবেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বাসীর প্রতি এটি প্রধান মন্ত্রীর বৈশাখী উপহার। দৃশ্যমান প্রথম স্প্যানটির কাজ আজ কালের মধ্যে শেষ হবে। এছাড়া এ মাসেই আগারগাঁওয়ে ২য় স্প্যানটি বসানো হবে। মেট্টোরেলের প্রকৌশলীরা জানান উত্তরা মেট্টোরেলের মূল ডিপো এলাকার একটি স্প্যান বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। উত্তরার দিয়াবাড়ীতে ১০মি: উচুতে ২টি খুঁটির উপর বসানো হচ্ছে প্রথম স্প্যানটি। মেট্টোরেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ৩৭৭টি পিলারের উপর এ রূপ ৩৭৬টি স্প্যান বসে বিস্তৃত হবে ২০কিলোমিটার মেট্টোরেল। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে ৫ সেট ট্রেন দিয়ে উত্তরা আগারগাঁও যাত্রা শুরু করবে মেট্টোরেল। ১০০কিলোমিটার গতিতে চলবে মেট্টোরেল। শত শত শ্রমিক এ প্রকল্পে কাজ করছে। ২৪ হাজার কোটি টাকার এ প্রকল্প শেষ হবে ২০২৪ সালে।
Development by: webnewsdesign.com