বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আব্দুল ওয়াদুদ।
সোমবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫.০০.০০০০.১৩৭.১২.০৭৫.১৭-৫৮ নং স্মারকে তার পদোন্নতির তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে এসিল্যান্ড আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালে আব্দুল ওয়াদুদ শার্শা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।এখানে চাকুরী কালীন কয়েকবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হিসাবেও অত্যান্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন তিনি। যোগ্যতা কর্মদক্ষতার কারণে তিনি পদোন্নতি পেয়েছেন।
আব্দুল ওয়াদুদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা। বি,সি,এস এর মাধ্যমে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। শার্শায় যোগদানের পরপরই তিনি ভূমি অফিসকে হয়রানী ও ঘুষমুক্ত করে জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করে যথেষ্ট সুনাম অর্জন করেন।
অনেক ব্যতিক্রমী কর্মসূচি ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করেন তিনি। ভূমি অফিসকে উমেদার, দালালমুক্ত করার ঘোষণা দেন। মধ্যস্বত্ত্বভোগীদের ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করেন।
Development by: webnewsdesign.com