ব্রেকিং

x

২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে কিয়েভে আক্রমণ: মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | ১১:৫৬ অপরাহ্ণ | 144 বার

২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে কিয়েভে আক্রমণ: মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ
রাশিয়ার সেনারা এখন রাজধানী কিয়েভের আশেপাশে অবস্থান করছেন

ইউক্রেনের সেনারা আগামী ১ থেকে ৪ দিনের মধ্যে কিয়েভ আক্রমণ করতে যাচ্ছেন। এ লক্ষ্যে তারা প্রস্তুত হচ্ছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়্যার’ এক বিশ্লেষণে এই তথ্য জানিয়েছে।



ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এই থিঙ্ক ট্যাঙ্কটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এখন তারা ইউক্রেনের যুদ্ধ পর্যবেক্ষণ করছে।
সংস্থাটি বলছে, রাশিয়ার সেনারা বর্তমান রাজধানী কিয়েভের পূর্ব, উত্তরপশ্চিম এবং কিয়েভের পশ্চিমের আশপাশে অবস্থান করছেন। আগামী ২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে তারা কিয়েভে আক্রমণ করবেন।

গার্ডিয়ানের খবর অনুসারে , লজিস্টিক সংকটের কারণে কিয়েভের পথে রুশ বাহিনী খুব একটা অগ্রসর হতে পারেনি।

তবে ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়্যার’ এর ধারণা, রুশ সেনারা রসদসহ বহরে নতুন সেনা এবং সমরাস্ত্র যুক্ত করেছেন। ইউক্রেনের বাহিনীকে দুর্বল করতে তারা গোলাবর্ষণ থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা করছেন।

সংস্থাটি তাদের সর্বশেষ পর্যবেক্ষণে জানিয়েছে, রুশ সেনাদের কিয়েভ আক্রমণে মাধ্যমে যুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্ত শুরু হতে পারে। তবে রুশ সেনাদের কিয়েভ আক্রমণ কতটা কার্যকর হবে সংস্থাটি সে সম্পর্কে এক্ষুণি মন্তব্য করতে রাজি নয়।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com