ব্রেকিং

x

সদরঘাটে হতাহতের ঘটনায় দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে

বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ | ৯:১৮ অপরাহ্ণ | 65 বার

সদরঘাটে হতাহতের ঘটনায় দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে
সংগৃহীত ছবি

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে রশির আঘাতে পন্টুনে থাকা ৫ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

এ ঘটনায় প্রতিমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।



বৃহস্পতিবার (১১ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, রাজধানীর সদরঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চে যাত্রীরা ওঠানামা করছিলেন। হঠাৎ ওই লঞ্চ এবং পাশের আরেকটি লঞ্চের মাঝ দিয়ে অন্য একটি লঞ্চ ঢুকে পড়ে। অনুপ্রবেশ করা লঞ্চের ধাক্কা খেয়ে পন্টুনে বেঁধে রাখা লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে ৫ যাত্রী নিচে পড়ে গিয়ে নিহত হন। তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com