ব্রেকিং

x

যুক্তরাষ্ট্রের কাছে কোনো চাপে নেই বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৩৮ অপরাহ্ণ | 149 বার

যুক্তরাষ্ট্রের কাছে কোনো চাপে নেই বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফাইল ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, বরং র‌্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দিয়েছে, সেটি প্রত্যাহারে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।



শ্রম আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, মানবাধিকার ইত্যাদি বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ক্রমাগত চাপ প্রয়োগ করছে বলে প্রতীয়মান হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। গত সোমবার সংসদীয় কমিটিকে এসব তথ্য জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংসদীয় কমিটির বৈঠকে মার্কিন চাপের প্রসঙ্গটি উল্লেখ করে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা এটিকে চাপ বলব না। নিষেধাজ্ঞা (র‌্যাব ও এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে) নিয়ে অনেক কথা হয়েছে। কীভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায়, তা নিয়ে কাজ চলছে। আমরা নিশ্চিত হয়েছি যে এটির(নিষেধাজ্ঞা) ব্যাপ্তি আর বিস্তৃত হবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছি। যুক্তরাষ্ট্রের সংস্থার সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া নিষেধাজ্ঞার আওতা যেন না বাড়ে, সে বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের সফর হবে। সেই সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হবে। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি। সে সময় এ বিষয়ে আলোচনাও হবে।’

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com