ব্রেকিং

x

মির্জা ফখরুল লোকদেখানো অনুষ্ঠান করেন: হাছান মাহমুদ

বুধবার, ১৬ মার্চ ২০২২ | ১১:৫১ অপরাহ্ণ | 129 বার

মির্জা ফখরুল লোকদেখানো অনুষ্ঠান করেন: হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো জনগণের কাছে যান না। তিনি মাঝেমধ্যে ঠাকুরগাঁও যান, টেলিভিশনে প্রোগ্রাম করেন আর মাঝেমধ্যে লোকদেখানো কিছু অনুষ্ঠান করেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলের মেজবান হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, জনগণ যে ভালো আছে, সেটা তাঁরা (বিএনপি নেতারা) জানেন না, চান না। জনগণ ভালো আছে, এতে তাঁদের গাত্রদাহ হচ্ছে। এ জন্য নানা বিভ্রান্তিকর কথা বলেন তাঁরা।



তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে কারামুক্ত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা বিএনপি মনে রাখবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী।

‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের কষ্ট ও দুর্ভিক্ষ হয়, এসি রুমে বসে তাঁরা মানুষের কষ্ট বোঝেন না’—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করেন হাছান মাহমুদ। তিনি বলেন, করোনাকালে সংকটের সময় আওয়ামী লীগই সব সময় মানুষের পাশে থেকেছে। বিএনপি কখনো থাকেনি, দুই-একটি লোকদেখানো প্যাকেট বিতরণ আর টিভি ফটোসেশনের বাইরে কিছুই করেনি তারা। তিনি আরও বলেন, বিএনপি জনমনে বিভ্রান্তি ছড়াতে লিপ্ত।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের নেতা–কর্মীরা জনগণের পাশে ছিলেন বিধায় দলের কেন্দ্রীয় কমিটির ৮১ সদস্যের ৫ জন মৃত্যুবরণ করেছেন। ত্রাণ বিতরণে অংশ নিয়ে করোনা আক্রান্ত হয়ে দলের অনেক সাংসদ মৃত্যুবরণ করেছেন। অনেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আবার জনগণের কাছে গেছেন।’

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com