ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ

রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ | ১১:৩৬ পূর্বাহ্ণ | 185 বার

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্যাকুর আঘাতে বাখরাবাদ গ্যাস পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুপুর থেকে সারা জেলায় গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার দুপুর থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ওই পাইপ লাইন দিয়ে গ্যাস বের হচ্ছিল। এ নিয়ে পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়। কর্মকর্তারা জানিয়েছে, আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন সড়কের কাজের সময় ভ্যাকুর আঘাতে ৬০ পিএসআই ক্ষমতাসম্পন্ন গ্যাস পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর পর নিরাপত্তার জন্য জেলার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।



বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী রবিউল হক জানান, নিরাপত্তজণিত কারণে ব্রাহ্মণবাড়িয়ায গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছি। এতে আবাসিক ও বাণিজ্যিক অন্তত ২৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com