ব্রেকিং

x

বাংলা নববর্ষ বাঙালির আবহমান ঐতিহ্যের এক অনন্য মাইলফলক : স্পিকার

রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ | ৪:২৬ অপরাহ্ণ | 62 বার

বাংলা নববর্ষ বাঙালির আবহমান ঐতিহ্যের এক অনন্য মাইলফলক : স্পিকার
সংগৃহীত ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলা নববর্ষ বাঙালির আবহমান ঐতিহ্যের এক অনন্য মাইলফলক।

তিনি বলেন, বৈশাখ সব কালিমা ঘুচিয়ে দিয়ে নতুন উৎসাহ ও উদ্যমে বাঙালির জীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।



শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেডের আয়োজনে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন স্পিকার। এসময় তিনি আল্পনা অংকন করে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের স্বাগত বক্তব্য দেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের ভারপ্রাপ্ত সিইও তাইমুর রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুপালি চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাঙালি জাতিসত্তা বিশ্বের বুকে গৌরবের স্থান পেয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ চলমান রয়েছে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, কিশোরগঞ্জের মিঠামইন ও খুলনার শিববাড়ী মোড়ে এশিয়াটিকের উদ্যোগে আলপনা আঁকার কাজ চলমান আছে। এই কর্মযজ্ঞে বারো শত শিল্পী সম্পৃক্ত রয়েছেন, যা প্রশংসনীয়। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলপনা আঁকার ঐতিহ্যকে ছড়িয়ে দিতে হবে।

এসময় স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এর আগে স্পিকার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ অনুষ্ঠানে সংসদ সদস্য অপরাজিতা হক এমপি, এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন, বার্জার পেইন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রথিতযশা সাংবাদিকরা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিরা এবং গণমাধ্যম কর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com