ব্রেকিং

x

গণতন্ত্রের কবর রচনার দল আ.লীগ: গয়েশ্বর

মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ | ১১:৫৮ অপরাহ্ণ | 163 বার

গণতন্ত্রের কবর রচনার দল আ.লীগ: গয়েশ্বর
গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে। নিজস্ব পুলিশ বাহিনীকে দিয়ে রাতে ভোট দিয়ে এই গণতন্ত্রের কবর রচনা করেছে আওয়ামী লীগ সরকার। তাই দেশের গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে রাজপথের বিকল্প নেই।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে ধামরাই উপজেলার শরীফবাগ এলাকার শরীফুন নেছা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের কথা বলে দেশের টাকা বিদেশে পাচার করছে। সেই কারণ দেশের কোনো উন্নয়ন হচ্ছে না। হচ্ছে আওয়ামী লীগের কিছু নেতার উন্নয়ন। আপনারা জানেন প্রধানমন্ত্রীর বিয়াই দশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের কাজই শুধু লুটপাট করে দেশের টাকায় বিদেশের বাড়িতে ঘরবাড়ি করা।

তিনি বলেন, কথায় কথায় যিনি মানুষ মারতে অভ্যস্ত, মানুষকে গুম করে ফেলতে অভ্যস্ত, যিনি অন্যের সমালোচনা শুনতে অভ্যস্ত না। তাকে আর যাই বলা হোক গণতান্ত্রিক রাজত্বের একজন স্বাভাবিক মানুষ বলা যায় না। গণতন্ত্র মানেই তো বহু মত, বহু পথ। গণতন্ত্র মানেই তো সমালোচনা থাকবে। অন্যের মত তিনি গ্রহণ না করুক কিন্তু মানুষের মতপ্রকাশের স্বাধীনতা তো দিবে? দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে। এই গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে রাজপথের বিকল্প নাই।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপির আহবায়ক তমিজ উদ্দিনের সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক এমপি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এবং প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আসফাক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও বেনজীর আহম্মেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, কেরানীগঞ্জ বিএনপির আহবায়ক নিপুণ রায় চৌধুরী।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com