রাশিয়ায় কে ক্ষমতায় থাকবে সে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেবেন না। এটি নেবে রাশিয়ার জনগণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রাশিয়ার জনগণের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন।
এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে শনিবার সাংবাদিকদের তিনি বলেন, এটি বাইডেনের সিদ্ধান্ত নেয়ার বিষয় নয়। রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হন রাশিয়ার জনগণের দ্বারা।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, বাইডেন শাসনক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি। তিনি বলতে চেয়েছেন, পুতিনকে তার প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করতে দেয়া যাবে না।
বাইডেন ওয়ারশতে ইউক্রেন সরকারের মন্ত্রী ও পোল্যান্ডে সীমান্ত পেরিয়ে আসা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় বাইডেনকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন, ‘আপনি প্রতিদিন ভ্লাদিমির পুতিনের কর্মকান্ডের ওপর নজর রাখেন। খেয়াল করেন, তিনি এই মানুষগুলোর (শরণার্থী) সঙ্গে কী করছেন। আপনি কী ভাবছেন ? জবাবে বাইডেন বলেন, ‘তিনি (পুতিন) একটা কসাই।’
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, রুশ হামলা শুরুর পর থেকে ইউক্রেন ছেড়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। তাদের বেশির ভাগই আশ্রয় নিয়েছেন ইউক্রেনের পশ্চিমে প্রতিবেশী দেশগুলোতে।
Development by: webnewsdesign.com