ব্রেকিং

x

কিয়েভ হবে রাশিয়ার স্তালিনগ্রাদ : ইউক্রেনের এমপি

শনিবার, ১২ মার্চ ২০২২ | ১১:০৯ অপরাহ্ণ | 130 বার

কিয়েভ হবে রাশিয়ার স্তালিনগ্রাদ : ইউক্রেনের এমপি
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের যুদ্ধ রাশিয়ার জন্য নতুন স্তালিনগ্রাদ হয়ে উঠতে পারে বলে বিবিসিকে বলেছেন ইউক্রেনের সর্বকনিষ্ঠ এমপি সিভয়াতোস্লাভ ইউরাহ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা সিভয়াতোস্লাভ ইউরাহ কিয়েভে স্বেচ্ছাসেবক প্রতিরক্ষায় সহায়তা করছেন৷ তিনি বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে বলেছেন, রাজধানী কিয়েভে রাতের বেলা রকেটের তোড় এসে পড়ছে। শহরের উপকণ্ঠেও যুদ্ধ চলমান।

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়ার বাহিনী শহরের দিকে অগ্রসর হলে তাদের ভারী ক্ষতির জন্য প্রস্তুত হওয়া উচিত।



সিভয়াতোস্লাভ ইউরাহ বলেন, ‘এটি লাখ লাখ মানুষের এক বিশাল শহর। যদি রুশরা সেখানে আসার চেষ্টা করে তবে তাদের বেশ লড়াইয়ের মধ্যে পড়তে হবে। ’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের কথা উল্লেখ করে নবীন এই এমপি বলেন, ‘এটি হবে তাদের স্তালিনগ্রাদ, যদি তারা তা চায় আর কি। ’

১৯৪২-৪৩ সালের স্তালিনগ্রাদ যুদ্ধ ছিল বিশ্বযুদ্ধের মোড় ফেরানো ঘটনা। ওই যুদ্ধে প্রায় ১১ লাখ সোভিয়েত এবং অন্যদিকে আট লাখ নাৎসি জার্মান ও রুমানীয় সেনা মারা যায়। এ যুদ্ধ রাশিয়ায় নাৎসি অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল। ‘কেউ আত্মসমর্পণ করতে যাচ্ছে না, আমি অবশ্যই আপনাকে নিশ্চয়তা দিতে পারি’, রেডিও ৪-এর টুডেকে বলেছেন সিভয়াতোস্লাভ। বালুর বস্তাসহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম আনার পাশাপাশি আসন্ন যুদ্ধকে ‘কার্যকরভাবে’ পরিচালনা করার জন্য বিভিন্ন সেনা ইউনিটের সঙ্গে কথা বলার মাধ্যমে সমন্বয়ের কাজ করছেন তিনি।

কিয়েভ এখন ইউক্রেনের রাজধানীতে হামলা চালানোর জন্য অপেক্ষমাণ রুশ সেনাদের নিশানায়।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com