ব্রেকিং

x

উলিপুর নির্বাচনের আগে ফার্নিচারের দোকানে বিপুল পরিমাণ লগি-বৈঠা

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ১০:০৪ অপরাহ্ণ | 156 বার

উলিপুর নির্বাচনের আগে ফার্নিচারের দোকানে বিপুল পরিমাণ লগি-বৈঠা
নির্বাচনের আগে ফার্নিচারের দোকানে বিপুল পরিমাণ লগি-বৈঠা

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে।

রোববার রাতে ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ করে পুলিশ। বিষয়টি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।



অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সতর্ক পদক্ষেপ।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে রুবেল নামে এক ব্যক্তির স মিলে ৩০০ লগি-বৈঠার অর্ডার দেওয়া হয়। পরে সেগুলো সাইজ করার জন্য ওই বাজারে সিয়াম ফার্নিচারের দোকানে পাঠানো হয়।

রুবেল স মিলের হেড মিস্ত্রি মিন্টু মিয়া জানান, এই মাসের ২-৩ তারিখের দিকে রাজু ও জাহাঙ্গীর নামে দুই যুবক ৭ হাজার ৫০০ টাকায় ৩০০ লগি-বৈঠার অর্ডার করেন। জাহাঙ্গীর এজন্য আমাকে ১ হাজার টাকা বায়না দেন। এ ব্যাপারে প্রশ্ন করলে তারা নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নয়ার জন্য অর্ডারটি করছেন বলে জানান।

অপরদিকে সিয়াম ফার্নিচারের মালিক আনিছুর রহমান জানান, জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি গত রোববার সকালে ৩০০ লগি-বৈঠার অর্ডার দেন। এজন্য আমাকে তারা অগ্রিম ৫০০ টাকা দিয়েছেন। আমি সব লগি-বৈঠা তৈরি করেছি। তাদের সঙ্গে আমার ২ হাজার টাকার চুক্তি হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উলিপুর থানা থেকে এসআই আনিসসহ ৫ জন পুলিশ লগি-বৈঠাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিয়ে হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মোবাইলে জানান, হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা আমাকে লগি-বৈঠা তৈরি করার দায়িত্ব দিয়েছেন। ভোটের দিন গণ্ডগোল হলে এগুলো ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।

হাতিয়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী শায়খুল ইসলাম নয়া জানান, আমি শুনেছি জাতীয় পার্টির কর্মীর দোকান থেকে ৩০০ লগি-বৈঠা পাওয়া গেছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করলেও আমাকে কোনো ফোন দেয়নি। জিজ্ঞেসও করে নাই। আমার স্বচ্ছ ইমেজ নষ্ট করার জন্য প্রতিপক্ষরা নোংরা খেলায় মেতেছে। এগুলো করে নৌকার বিজয় রুদ্ধ করা যাবে না।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com