ব্রেকিং

x

ইউপি নির্বাচনে পরাজিত নৌকার ৮ প্রার্থীর সংবাদ সম্মেলন

রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | ১০:৪৯ অপরাহ্ণ | 156 বার

ইউপি নির্বাচনে পরাজিত নৌকার ৮ প্রার্থীর সংবাদ সম্মেলন
নৌকার পরাজিত আট প্রার্থীর সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পড়া হচ্ছে। রোববার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ছবি:

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পরাজিত নৌকার আট প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। আজ রোববার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আওয়ামী লীগের নামে একটি কুচক্রী মহল প্রকাশ্য সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থীদের সরাসরি হুমকি দেয়। বিভিন্ন মাধ্যমে প্রার্থীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যসহ ভাড়াটে গুন্ডা বাহিনী দিয়ে ভোটারদের ভয়ভীতি দেখানো হয় এবং আতঙ্ক সৃষ্টি করা হয়। বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ও প্রশাসনের মাধ্যমে নির্বাচনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পরিকল্পিতভাবে নৌকার প্রার্থীদের পরাজিত করা হয়েছে। তাঁরা এসব ঘটনার জন্য উপযুক্ত আইনি ব্যবস্থা চান।



ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলার ১ নম্বর বালিথুবা পশ্চিম ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাহাউদ্দিন বাহার, ২ নম্বর বালিথুবা পূর্ব ইউনিয়নের প্রার্থী জি এম হাসান তাবাসসুম, ৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের প্রার্থী মো. পারভেজ হোসেন, ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের প্রার্থী আবদুল গণি পাটোয়ারী, ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নেরর প্রার্থী রফিকুল ইসলাম পাটোয়ারী, ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের প্রার্থী মো. আলাউদ্দিন, ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রার্থী সোহেল চৌধুরী ও ১৫ নম্বর রুপসা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ফারুকী।
৫ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হয়।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com