ব্রেকিং

x

হোয়াটসঅ্যাপে চিকিৎসা দেবেন শেখ হাসিনা মেডিকেলের অধ্যক্ষ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ | 490 বার

হোয়াটসঅ্যাপে চিকিৎসা দেবেন শেখ হাসিনা মেডিকেলের অধ্যক্ষ
ছবি-স্বাধীন টিভি

করোনা ভাইরাস সংক্রমণের কারণে বন্ধ বেশিরভাগ চিকিৎসকের প্রাইভেট চেম্বার। খুব জরুরী ছাড়া সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি নিচ্ছে না রোগীদের।

তাই চিকিৎসা সেবা নিয়ে বিশ্বব্যাপী তৈরি হচ্ছে মারাত্মক সংকট। এই সংকটের সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বয়স্ক ও শিশু রোগীরা। এই অবস্থায় শিশুদের চিকিৎসা সেবা দিতে নিজ স্থান থেকে  এগিয়ে এসেছেন হবিগঞ্জের সরকারি শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. আবু সুফিয়ান ।



ঘোষণা দিয়েছেন এখন থেকে তিনি হোয়াটসঅ্যাপে শিশুদের চিকিৎসা দেবেন। যেসব অভিভাবক অসুস্থ শিশুর চিকিৎসা নিয়ে সমস্যায় রয়েছেন তাদের ০১৮১২২৯৬৯৪৩ নম্বরে whatsapp-এ ফোন দেওয়ার অনুরোধ করেছেন ডা. সুফিয়ান।

তিনি জানান, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি অসুস্থতার  লক্ষণ ও  ভিডিওতে শিশুকে দেখে প্রয়োজনীয় পরামর্শ ও ( প্রেসক্রিপশন ) দেবেন ।চিকিৎসা সংকটের  এসময় ডঃ আবু সুফিয়ানের এমন সময় উপযোগী উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে । অনেকেই বলছে অন্য চিকিৎসকরাও আবু সুফিয়ান কে অনুসরণ করলে চলমান চিকিৎসা সংকট কিছুটা হলেও লাঘব হবে।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com