ব্রেকিং

x

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ রাত ৮টায়

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | ৭:৪২ পূর্বাহ্ণ | 363 বার

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ রাত ৮টায়
ফাইল ছবি

আওয়ামী লীগের সংসদীয় দলের চতুর্থ সভা আহ্বান করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন শেষে রাত ৮টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷



জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের এ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com