ব্রেকিং

x

ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | ৫:১৫ অপরাহ্ণ | 594 বার

ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ কমিশনের প্রবেশমুখে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



ইউজিসি প্রতিষ্ঠার পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের কাজ এ বছরের এপ্রিলে শুরু হয়। ১৩ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এ ম্যুরালটি টাইলস্ দিয়ে তৈরি করা হয়েছে।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com