ব্রেকিং

x

অগ্নিদগ্ধ মাকে ছেড়ে চলে গেল নবজাতকটিও

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪১ অপরাহ্ণ | 155 বার

অগ্নিদগ্ধ মাকে ছেড়ে চলে গেল নবজাতকটিও
জানাজা ছবি: সংগৃহিত

আগুগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী ও ছোট সন্তানের পর এবার নবজাতকটিও চলে গেল অগ্নিদগ্ধ রেখাকে ছেড়ে। বড় ছেলে জয়ও দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

রেখা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একটি কন্যাসন্তানের জন্ম দেন। প্রসবের কিছুক্ষণ পরেই মারা যান নবজাতকটি।



এর আগে বুধবার রাতে মারা যান রেখার স্বামী মকবুল। এছাড়া তার ছোট ছেলে যোবায়ের অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মকবুলে ছোটভাই রমজান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেল।

এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার শরীফপুর ঈদগাহ মাঠে মকবুল ও নবজাতকের লাশ জানাজা শেষে শরীফপুর কান্দাপাড়া গোরস্থানে ছোট ছেলে যোবায়েরের পাশে দাফন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে মকবুলের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের সবাই অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com