ব্রেকিং

x

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের জয়জয়কার

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৯:৪৬ অপরাহ্ণ | 145 বার

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের জয়জয়কার

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের জয়জয়কার। সোমবার রাত ১০টা পর্যন্ত পাওয়া ফলাফলে বেশিরভাগ স্থানে নৌকার প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালপুর (টাঙ্গাইল) : গোপালপুর উপজেলার হাদিরা ইউপিতে বিলকিস জাহান, মির্জাপুর ইউপিতে মো. রফিকুল ইসলাম, আলমনগর ইউপিতে অধ্যাপক আবদুল মোমেন, ধোপাকান্দি ইউপিতে মো. সিরাজুল ইসলাম ও নগদা শিমলা ইউপিতে মো. হোসেন আলী বিজয়ী হয়েছেন। সবাই নৌকার।



নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : বিটঘর ইউনিয়নে মেহেদী জাফর দস্তগীর (নৌকা), কাইতলা দক্ষিণ ইউনিয়নে শওকত আলী (নৌকা), শিবপুর ইউনিয়ন এম.আর. মজিব (স্বতন্ত্র), বিদ্যাকোট ইউনিয়ন জাকারুল হক (নৌকা), নাটঘর ইউনিয়ন আক্তারুজ্জামান (বিদ্রোহী), বড়াইল ইউনিয়ন জাকির হোসেন (নৌকা), কৃষ্টনগর ইউনিয়ন মুফতী আমজাদ হোসেন আশরাফী (চশমা) বিজয়ী হয়েছেন।

বাহুবল (হবিগঞ্জ) : পুটিজুরী ইউনিয়নে মুদ্দত আলী (নৌকা), স্নানঘাট ইউনিয়নে তোফাজ্জল হক রাহিন (স্বতন্ত্র), সাতকাপন ইউনিয়নে আব্দুর রেজ্জাক (স্বতন্ত্র), বাহুবল সদরে আজমল হোসেন চৌধুরী (স্বতন্ত্র), লামাতাশি ইউনিয়নে উস্তার তালুকদার (লাঙ্গল), মিরপুর ইউনিয়নে শামীম (স্বতন্ত্র), ভাদেশ্বর ইউনিয়নে কামরুজ্জামান বশির (নৌকা)।

পীরগঞ্জ (রংপুর) : বড় আলমপুর ইউনিয়নে হাফিজার রহমান সেলিম মিয়া (স্বতন্ত্র) ও মিঠিপুর ইউনিয়নে ফরহাদ হোসেন মন্ডল (স্বতন্ত্র) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে বাবুল হাওলাদার তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুর : শরীয়তপুর উপজেলার চিকন্দী ইউনিয়নে আবদুল হাকিম মাদবর, জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নে আব্দুর রহমান হাওলাদার, নাওডোবা ইউনিয়নে মো. আলমগীর হোসেন ঢালী, বড়কান্দি ইউনিয়নে সফি উদ্দিন আহম্মেদ খলিফা, সেনেরচার ইউনিয়নে মো. জালাল উদ্দিন জমাদ্দার বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com