ব্রেকিং

x

হেফাজতের পূর্ণ মহাসচিব হলেন সাজিদুর রহমান

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ | ৯:১১ অপরাহ্ণ | 145 বার

হেফাজতের পূর্ণ মহাসচিব হলেন সাজিদুর রহমান
সাজিদুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমানকে পূর্ণ মহাসচিব করা হয়েছে। গতকাল রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী গত ২৯ নভেম্বর ইন্তেকাল করেন। এর পর থেকে সাজিদুর রহমান হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



এদিকে গতকাল খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতের প্রয়াত মহাসচিব ‘নুরুল ইসলামের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাজিদুর রহমান বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক ও আধ্যাত্মিক সংগঠন হিসেবে আহমদ শফী হেফাজতকে প্রতিষ্ঠা করেছিলেন। একই পথ অনুসরণ করে তাঁরাও সম্পূর্ণ অরাজনৈতিকভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং এ পথেই থাকবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেফাজতের নায়েবে আমির আতাউল্লাহ হাফেজ্জী।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com