নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। জানা গেছে, এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে র্যালি বের হয়। পরে আর,এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বণি আমিন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা শেখ বুলবুল ইসলাম বুলু, তাজুল ইসলাম কুটি, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আব্দুল মোতালেব, মোঃ আব্দুল গফফার, উজ্বল, সেলিম, ইদ্রিস মল্লিক, কাজল, ইমারত, মিজানুর রহমান প্রমুখ। দুপুরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অনুষ্ঠানের আয়োজন করে।
Development by: webnewsdesign.com