ব্রেকিং

x

ওড়না গলায় পেচিঁয়ে ধরার পর মিথি আর কথা বলেনা

বুধবার, ০১ আগস্ট ২০১৮ | ৫:০৩ অপরাহ্ণ | 1062 বার

মেডিকেল পড়–য়া ছাত্রী সাউদিয়া আক্তার মিথি তাঁর স্বামীর সংগে খারাপ আচরনের কারনে স্বামী আরিফুল ইসলাম কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী মিথিলার গলায় ওড়না পেচিয়ে ধরার পর তাঁর নিস্বাস বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। আরিফুল ইসলাম যখন বুঝতে পারেন তাঁর স্ত্রী নেই তখন সেও আত্মহত্যা করার চেস্টা করে।

তিনি বলেন, আমি মিথিকে খুব ভালবাসতাম । ফৌজদারী কার্য বিধির ১৬৪ ধারায় আরিফুল ইসলাম হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, বিকালে আমি মামা মামীর সংগে বেড়াতে গেলে মিথিলা চাকরীর ব্যাপারে কথা আছে বলে আমাকে বাসায় ফিরে আসতে বললে আমি ফিরে আসি।



কিন্তু চাকরীর কোন ব্যাপার না, সে আমাকে রান্না করতে বলে , আমি রান্না না করে বসে থাকি। সে পাউরুটি কলা খায় এবং ঘুমের ঔষধ খাওয়ার চেষ্টা করলে আমি তা কেড়ে নেই। এরপর সে আমার সাথে খারাপ আচরন করে। কথা কাটাকাটির এক পর্যায়ে আমি তার গলায় ওড়না পেচিয়ে ধরি এবং পরে দেখি তাঁর নিস্বাস বন্ধ এবং সে মারা যায়।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com